খুলনা মফস্বল প্রেসক্লাবের কমিটি ঘোষণা ও নতুন কার্যালয় উদ্বোধন

খুলনা মফস্বল প্রেসক্লাবের কমিটি ঘোষণা ও নতুন কার্যালয় উদ্বোধন

সরদার সাইদী হাসান বাবু, খুলনা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত ‘খুলনা মফস্বল প্রেসক্লাব’-এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকালে নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন (১নং পি.সি. রায় রোড) এলাকায় সংগঠনের নতুন কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

নতুন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে খুলনার স্থানীয় সাংবাদিকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ। কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মহিদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মেহেদী ইনছারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই বছর মেয়াদী এই পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন:

  • সভাপতি: মহিদুল ইসলাম শাহীন।

  • সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম নবী।

  • সিনিয়র সহ-সভাপতি: গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো. মনিরুজ্জামান।

  • সাংগঠনিক সম্পাদক: রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল।

  • কোষাধ্যক্ষ: মো. মাজহারুল আলম।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকুসহ ৬ জন; দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা; প্রচার সম্পাদক মো. জাহিদ হোসেন; আইন সম্পাদক ইমরান জামান কাজল; এবং মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইরানী পারভীন। এছাড়া সাংস্কৃতিক, ক্রীড়া, পরিবেশ ও ধর্ম বিষয়ক সম্পাদকসহ নির্বাহী সদস্য পদে মোট ৫১ জন সংবাদকর্মী এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং অধিকার রক্ষায় মাইলফলক হিসেবে কাজ করবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

উপস্থিত সাংবাদিকরা নতুন এই সংগঠনের অগ্রযাত্রা কামনা করেন এবং পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন