ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন’ হয়েছে বলে দাবি করার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তেহরান এই অস্বীকৃতি জানায়।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বর্তমানে ইরানের তৈরি চোরাবালিতে আটকা পড়েছে এবং সেখান থেকে উদ্ধার পেতে ট্রাম্প ‘ফেক নিউজ’ বা ভুয়া তথ্য ছড়াচ্ছেন।
গালিবাফ আরও উল্লেখ করেন যে, আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করার অপকৌশল হিসেবে ওয়াশিংটন ও তেল আবিব এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানি জনগণ আগ্রাসনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সকল কর্মকর্তা সর্বোচ্চ নেতা এবং জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছেন।
সূত্র: আল জাজিরা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ