ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে এই কমিটিকে সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিভিন্ন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
বৈঠকে মূলত কোন অধ্যাদেশগুলো বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা প্রয়োজন, তা যাচাই-বাছাই করা হবে। কমিটির সদস্যদের বিস্তারিত পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ বর্তমান সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরুর পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ