ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঈদের ছুটির কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে কিছুটা চাপের মুখে পড়তে হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন।
এদিকে, দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ