ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খুলনা প্রতিনিধি: খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, ফাহিমার সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এদিকে, হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ