ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির পক্ষ থেকে সকল সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ২৮ রমজান দুপুরে শহরের পার্ক রোডে অবস্থিত এইচ. এন. কমপ্লেক্সের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি উপস্থিত থেকে সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
উপহার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।" তারা আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের এমন উদ্যোগে সাধারণ সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন এবং পেশাগত একতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ও.শ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ