অস্ট্রেলিয়ায় ঈদ হচ্ছে ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় ঈদ হচ্ছে ২০ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। 

এর ফলে দেশটিতে ১৪৪৭ হিজরির রমজান বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। আর এই ঘোষণাটি স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রের সঙ্গে পরামর্শের পর করা হয়েছে। 

নতুন চাঁদের দেখা ও চাঁদের অস্ত বিবেচনা করে এটি ঘোষণা করা হয়েছে, যা আন্তর্জাতিক শাস্ত্রীয় কাউন্সিলের স্বীকৃত পদ্ধতি। 

সূত্র: গালফ নিউজ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন