ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মঙ্গলবার নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। সরকারে কারা মন্ত্রী হচ্ছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সেই তালিকায় নাম এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালেরও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম ইকবাল।
তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই। শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।”
তামিম আরও লেখেন, “এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”
| আজকের তারিখঃ বঙ্গাব্দ