নবীনগরে বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে গণঅধিকার পরিষদ

নবীনগরে বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে গণঅধিকার পরিষদ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতমোড়া ইউনিয়নে আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়ার কৃতি সন্তান ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নবীনগর উপজেলা সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। বক্তব্যে তিনি নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও সাতমোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন রাজু, গণঅধিকার পরিষদ নবীনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ এবং সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুল হামীম রিপন।

এছাড়া নবীনগর পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিন আলী, সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম নিরব, সাংগঠনিক সম্পাদক আলাল আহমেদ বাদল, দপ্তর সম্পাদক জামাল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের নবীনগর উপজেলার আহ্বায়ক কামরুল হাসান ইকরাম, সদস্য সচিব নুরুননবী শান্ত, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আবুল বাসার এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জামির মিয়াসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে নেতাকর্মীরা বিজয়ের উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।

এস.জে/সকালবেলা

মন্তব্য করুন