ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি

ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি

জহিরুল হক মিলন, ফেনী: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে নিরঙ্কুশ জয় পাওয়ায় অধ্যাপক জয়নাল আবদীন ভিপিকে অভিনন্দন জানিয়েছে ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

 অনুষ্ঠানে জয়নাল আবদীন ভিপিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। প্রথমে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, কামরুল হাসান মাসুদ, কফিল উদ্দিন মামুন, নুর হোসেন সেলিম এবং আবুল খায়ের লিংকনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির পাশাপাশি ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষক নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। এছাড়া জয়নাল হাজারী কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ খালেক ও অধ্যক্ষ এনামুল হকের নেতৃত্বে শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা তাঁকে অভিনন্দন জানান।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাতের নেতৃত্বে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন।

জয়নাল আবেদিন ভিপি এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফেনীর সাধারণ মানুষের যে আস্থা তাঁর ওপর রয়েছে, তার মর্যাদা তিনি জীবন দিয়ে হলেও রক্ষা করবেন।

জে.এইচ.এম/সকালবেলা

মন্তব্য করুন