ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৩ মে) কবর জিয়ারত শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল এমপিসহ দলীয় নেতাকর্মীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
|