সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আন্তর্জস্তিক ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।

বেনজীর আহমেদ পলাতক থাকায় সাক্ষীকে জেরা করা সম্ভব হয়নি। বিচারক আব্দুল্লাহ আল মামুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ মে দিন ধার্য করেছেন। এর আগে গত ৩ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় বেনজীরের বিচার শুরু হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদের মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের প্রমাণ মিলেছে, যার মধ্যে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদই জ্ঞাত আয়বহির্ভূত। এসব অবৈধ অর্থের উৎস গোপন করে তিনি বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলাটি দায়ের করা হয়েছিল।

মন্তব্য করুন