বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসু নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। পেশায় চিকিৎসক আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন