ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহসিন মিয়া, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে নদীতে গোসল করতে নেমে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পানির তোড়ে তলিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (১৩ মে) বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার নরসিংহপুর নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, দুপুরে বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত শরীর নিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়েছিল আব্দুল্লাহ। গোসলের সময় তার পায়ের জুতা পানিতে ভেসে গেলে তা আনতে গিয়ে সে পানির তোড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
এ.আই.এল/সকালবেলা
|