লাল গালিচা সংবর্ধনায় বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প; বর্ণাঢ্য অভ্যর্থনা জানাল চীন

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
লাল গালিচা সংবর্ধনায় বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প; বর্ণাঢ্য অভ্যর্থনা জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প।

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। প্রায় ৩০০ শিশু-কিশোর দুই দেশের পতাকা নাড়িয়ে এবং মান্দারিন ভাষায় স্লোগান দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানায়। বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ এবং যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত শিয়ে ফেং।

বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার এই আলোচনা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন