মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: দীর্ঘ প্রায় আট বছর পর অবশেষে ঘোষণা করা হয়েছে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে প্রকাশিত এই কমিটিতে সভাপতি হিসেবে আতিকুর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়ামুল কবির রাহুল দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত এই আংশিক কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: শামীম শিকারী। সাংগঠনিক সম্পাদক: শেখ আল মামুন।
নতুন এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ আট বছর পর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বকে কেউ কেউ স্বাগত জানালেও পদবঞ্চিত হওয়ার অভিযোগে অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, এই নতুন নেতৃত্ব দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে বাগেরহাট জেলা ছাত্রদলকে আরও বেশি শক্তিশালী ও সংগঠিত করবে।
এ.আই.এল/সকালবেলা