ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব ডা. শারমিন আহমেদ তিথী উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রম এবং বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে যাতে সাধারণ মানুষ দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পায়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মাহমুদুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও গতিশীল হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ