ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মো. আনিছুর রহমান (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রংপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল নিলাম খরিদা সদরা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। স্থানীয় একটি বাড়ির পাশে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আনিছুর। পরে ডিবি পুলিশ ধাওয়া করে তাকে ঘটনাস্থলেই আটক করে।
আটক আনিছুর রহমান কাউনিয়া উপজেলার নিলাম খরিদা সদরা এলাকার এক্কা মিয়ার ছেলে। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় আনিছুরের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ