ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রায় কপোতাক্ষ নদের চর দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নাকশা গ্রামের নাজমুল সানা।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাজমুল সানা ওই গ্রামের শাহাবুদ্দিন গাজীর পুত্র।
লিখিত বক্তব্যে নাজমুল সানা জানান, ৩ মার্চ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ‘কয়রার কপোতাক্ষ নদের চর দখল’ শিরোনামে প্রকাশিত সংবাদে তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। তিনি দাবি করেন, প্রতিপক্ষরা তাঁদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং হয়রানি করার উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করেছে।
নাজমুল সানা তার মালিকানার সপক্ষে তথ্য দিয়ে বলেন:
কয়রা থানার নাকশা মৌজায় এসএ ১০২৮, ২৯, ৩০, ৩৩ ও ৪৭ দাগে ১৬৮, ১৬৯ ও ১৯২ খতিয়ানে মোট ১.৮৪ একর জমি তাঁদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত রেকর্ডীয় ও ভোগদখলে রয়েছে।
বিভিন্ন সময় নদী ভাঙনের কারণে তাঁদের এই পৈতৃক সম্পত্তির কিছু অংশ কপোতাক্ষ নদে বিলীন হয়ে যায়।
সম্প্রতি নদে পলি জমে সেই পৈতৃক জমিতেই চর জেগে উঠেছে। নিজেদের সেই সম্পত্তিতে মাছ চাষের উদ্দেশ্যে তাঁরা বাঁধ দিয়ে রক্ষার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি নির্দিষ্ট পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ব্যক্তিগত জমিকে ‘সরকারি জমি’ হিসেবে প্রচার করে মিথ্যা অভিযোগ তুলছে। নাজমুল সানা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ