আওয়ামী মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও আগুন

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
আওয়ামী মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও আগুন

জেলা প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে প্রথম দফায় এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর অপর একটি বাসভবনেও ব্যাপক ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এআইএল/সকালবেলা