১৮০ দিনের অর্জনের প্রামাণ্য দলিল: প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রকাশ করলো বিশেষ ই-বুক
অনলাইন ডেস্ক: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি তথ্যনির্ভর বিশেষ ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এই ডিজিটাল প্রকাশনায় সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতের উল্লেখযোগ্য সাফল্য, গৃহীত নীতিগত উদ্যোগ এবং কিছু ক্ষেত্রে বিদ্যমান বাস্তব সীমাবদ্ধতার চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় এই ই-বুক প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, প্রকাশিত ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের প্রধান প্রধান উদ্যোগ, প্রশাসনিক সংস্কার এবং অর্জনের একটি সচিত্র তথ্যভিত্তিক বিবরণ সন্নিবেশিত হয়েছে। এটি কেবল বিগত ছয় মাসের কাজের হিসাব নয়; বরং পরিবর্তনশীল বাংলাদেশের ভবিষ্যৎ পথচলার সুনির্দিষ্ট ভিত্তি এবং রাষ্ট্রীয় অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে।
|