ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের ('জুলাই যোদ্ধা') পুনর্বাসনে যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি করা হয়। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক ভিন্নতা বা অন্য কোনো কারণে যারা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের দ্রুততম সময়ে খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে বলেছেন, জুলাই যোদ্ধাদের তালিকাকরণে যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য করা না হয়। কেউ বিএনপির সমর্থক হোক বা না হোক—গণ-অভ্যুত্থানে তাঁর অবদান থাকলে তাঁকে অবশ্যই রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনতে হবে। প্রতিমন্ত্রী আরও জানান, এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয় দ্রুত কাজ শুরু করবে এবং জেলা-উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই প্রক্রিয়া জোরদার করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ