নতুন রাষ্ট্রপতির শপথ পাঠ: আইনি ব্যাখ্যায় সিদ্ধান্ত চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকারের দায়িত্বে থাকা কর্মকর্তা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় আইনগত বিধান পর্যালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই মতামত প্রদান করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চাওয়া আইনি ব্যাখ্যার জবাবে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত আনুষ্ঠানিক অভিমত পাঠায়। বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল জানান, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ পরিচালনা করলে তাতে সাংবিধানিক কোনো জটিলতা বা আইনের ব্যাত্যয় ঘটবে না।
আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে উল্লেখ করা হয়, বর্তমান স্পিকার সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধানানুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য ডেপুটি স্পিকার পালন করছেন। সে হিসেবে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর ক্ষেত্রে ডেপুটি স্পিকারই (ভারপ্রাপ্ত স্পিকার) সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ সংক্রান্ত সার্বিক তথ্যের জন্য
নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য এবং ফলাফল ও প্রশাসনিক আপডেট জানতে
|