ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে সচল করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ে থার্ড টার্মিনাল সংক্রান্ত একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীকে থার্ড টার্মিনালের সার্বিক অবস্থা সম্পর্কে ব্রিফ করা হয় এবং এর প্রেক্ষিতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। টার্মিনালটি ঠিক কবে নাগাদ চালু হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে, বর্তমানে এটি দ্রুততম সময়ে চালুর বিষয়ে আলাপ-আলোচনা ও তদন্ত প্রক্রিয়া চলছে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ