ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
এর আগে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ ওই যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিজে, তাঁর মেয়ে, জামাতা এবং নাতি নিহত হন। গুরুতর আহত অবস্থায় মানসুরেহ খোজাস্তেহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খামেনি পরিবারের ওপর এই মর্মান্তিক আঘাত ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক শোকাবহ ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক ডেস্ক/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ