ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ফোনালাপে মূলত ওই দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, “তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, আর কেউ হতাহত হবেন না”। মন্ত্রী আরও উল্লেখ করেন, যারা বর্তমানে যুদ্ধকবলিত এলাকায় আটকে পড়েছেন, বিমান চলাচল স্বাভাবিক হওয়া মাত্রই তাঁদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নেয় জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, “বাংলাদেশ মনে করে যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না”। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সরকার সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ