মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ হটলাইন চালু

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি সহায়তায় একটি বিশেষ হটলাইন নম্বর চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া স্বাক্ষরিত এক বার্তায় এই জরুরি নির্দেশনা প্রদান করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে কোনো প্রবাসী বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে বা বিপদে পড়লে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারের +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই হটলাইন নম্বরটি প্রবাসীদের সেবায় দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন