ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। এর আগে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের প্রশাসনিক কার্যক্রম, অর্জিত অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ