ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার মানেই পর্দায় শ্বাসরুদ্ধকর অ্যাকশন। অধিকাংশ স্টান্ট নিজে করার জন্য তাঁর খ্যাতি থাকলেও, এই ঝুঁকি নিতে গিয়ে তিনবার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই অভিনেতা।
অক্ষয়ের সেই তিন দুর্ঘটনা: ১. সৈনিক (১৯৯৩): এক ভবন থেকে অন্য ভবনে তারের সাহায্যে যাওয়ার সময় মাঝপথে হাত দুর্বল হয়ে পড়লে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। অল্পের জন্য সেদিন প্রাণে বাঁচেন। ২. ইন্টারন্যাশনাল খিলাড়ি: এই সিনেমার শুটিংয়ে নৌকা থেকে ঝুলে থাকা অবস্থায় একটি দ্রুতগতির ক্যাটামারান তাঁর দিকে ধেয়ে আসছিল। সামান্য ভুলেই বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ৩. খিলাড়ি ৭৮৬: হেলিকপ্টার থেকে হট এয়ার বেলুনে নামার সময় মারাত্মক ঝুঁকির মুখে পড়েন তিনি। সামান্য ভারসাম্য হারালেই ফলাফল হতে পারতো প্রাণঘাতী।
পরিবারের প্রতিক্রিয়া নিয়ে অক্ষয় জানান, শুরুতে স্ত্রী টুইঙ্কেল খান্না অনেক উদ্বিগ্ন থাকলেও এখন তিনি এসবে অভ্যস্ত হয়ে গেছেন। বর্তমানে অক্ষয় তাঁর নতুন সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে আলোচনায় রয়েছেন, যেখানে পরেশ রাওয়াল ও রাজপাল যাদবের মতো তারকারা অভিনয় করেছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ