ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন সভার সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই পরীক্ষার বিস্তারিত সময়সূচি বা রুটিন প্রকাশ করা হবে।
এবারের পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্ন থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। জাতীয় শিক্ষামান বজায় রাখতে এই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা বোর্ডগুলো তাদের প্রস্তুতি গুছিয়ে আনতে নির্দেশ দিয়েছে। এছাড়া পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রশ্ন ফাঁসরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ