ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর মার্কিন হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। এক খোলা চিঠিতে এই অভিমত প্রকাশ করেন তারা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও পানি পরিশোধন কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিলেন, তখনই এই খোলা চিঠি দেন তারা।
বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম এবং শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আইনের সম্ভাব্য লঙ্ঘনের ইঙ্গিত দেয়। যুদ্ধের শুরুতেই ইরানের একটি স্কুলে হামলা এবং পরবর্তীতে আবাসিক ভবন ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে আঘাতের ঘটনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেন।
চিঠিতে আরও বলা হয়, যুদ্ধের সময় বেসামরিক স্থাপনা যেমন স্কুল, হাসপাতাল ও বসতবাড়িতে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে 'অত্যন্ত কঠোর' হামলা চালানো হতে পারে বলে জানান তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ