ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারের পরিচালন ব্যয় কমাতে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। ব্যয় সংকোচনের অংশ হিসেবে এখন থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে গাড়ির জন্য মাসিক বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু জ্বালানি সাশ্রয়ই নয়, সরকারের বিভিন্ন খাতে ব্যয় কমাতে আরও বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য পদক্ষেপগুলো হলো:
সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার কেনা শতভাগ বন্ধ থাকবে।
সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
সব সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনতে হবে।
সরকারি আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
এছাড়া, আপাতত সরকারের সব ধরনের ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
সরকারের এই পদক্ষেপগুলো দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে পরিচালন ব্যয় কমিয়ে রাষ্ট্রীয় কোষাগারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ