আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিগত সরকার আমল নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই রহস্যময় পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি—আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) পোস্টটিতে ৩ লাখ ১৫ হাজার রিঅ্যাকশন, সাড়ে ২৯ হাজার কমেন্ট ও ১৪ হাজার শেয়ার হয়েছে। প্রতি মুহূর্তে রিঅ্যাকশন, কমেন্ট ও শেয়ারের সংখ্যা বেড়েই চলছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন