আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

আগামীকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ বিরতির পর স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় তিন মাস পর এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন