বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকটি সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো

বৈঠকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে জাপানের কারিগরি সহযোগিতা, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য যে, এর আগে গত ১৩ মার্চ পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই বৈঠকের মাধ্যমে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর পথে আরও এক ধাপ অগ্রগতি সাধিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন