মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সিসিইউ থেকে বর্তমানে তাকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন অল্প অল্প করে কথা বলছেন।

আজ শুক্রবার (৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

এদিকে গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন