চিকিৎসার নামে সাধারণ মানুষের পকেট কাটা যাবে না: এমপি রতন

চিকিৎসার নামে সাধারণ মানুষের পকেট কাটা যাবে না: এমপি রতন

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় ‘গ্রামীণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ভাটেরচর নতুন সড়ক সংলগ্ন এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি চিকিৎসা খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চিকিৎসা একটি মানবিক সেবা। চিকিৎসার নামে কোনো ধরনের প্রতারণা বা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় (গলাকাটা বাণিজ্য) কোনোভাবেই বরদাশত করা হবে না। সেবার মান নিশ্চিত করতে হবে, ব্যবসায়িক মানসিকতা নয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন

  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাছির উদ্দীন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আ. রশিদ সরকার।

প্রতিষ্ঠানটি চারজন তরুণ উদ্যোক্তার সমন্বিত প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে। তারা হলেন:

  • শরিফুল ইসলাম (চেয়ারম্যান)

  • ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক)

  • ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (পরিচালক)

  • মাইদুল ইসলাম সুমন (পরিচালক)

বক্তারা আশা প্রকাশ করেন যে, এই আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি স্থানীয় জনগণের উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ করবে এবং এলাকার স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন