ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। রোববার (১ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে ভারতীয় হাইকমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, ভারতীয় আইটি সিস্টেমের উন্নয়ন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রদানের প্রক্রিয়া সহজতর করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নিরাপত্তা ইস্যুগুলো এই আলোচনায় বিশেষ প্রাধান্য পেয়েছে। সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ