সাংবাদিক শাকিল-ফারজানার ১০ মামলায় জামিন স্থগিত

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
সাংবাদিক শাকিল-ফারজানার ১০ মামলায় জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এর আগে গত ১১ মে শাকিল আহমেদকে পাঁচ মামলায় এবং তাঁর স্ত্রী ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সাংবাদিক দম্পতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আইনজীবী জানান, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার মামলাও রয়েছে।

মন্তব্য করুন