রবীন্দ্র পুরস্কার ২০২৬ ঘোষণা: পেলেন নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম

রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
রবীন্দ্র পুরস্কার ২০২৬ ঘোষণা: পেলেন নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। রবীন্দ্র গবেষণা ও রবীন্দ্রসংগীত চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দুইজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবীন্দ্র সাহিত্যে অবদানের জন্য এ বছর পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। অন্যদিকে, রবীন্দ্রসংগীতচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারে ভূষিত হয়েছেন প্রথিতযশা শিল্পী বুলবুল ইসলাম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১১ মে (২৮ বৈশাখ) বাংলা একাডেমি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পুরস্কারের চেক, সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও সাহিত্যকে সমুন্নত রাখতে প্রতি বছর বাংলা একাডেমি রবীন্দ্র গবেষণা ও সংগীতের এই দুই শাখায় বিশিষ্ট গুণীজনদের ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করে আসছে।

মন্তব্য করুন