সিংড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
সিংড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের লালোর গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা কলাবাগানের ভেতরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লালোর এলাকার সাধারণ মানুষের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশের বিভিন্ন অংশ হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন