চাকরি ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL)। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)’ পদে অভিজ্ঞ কর্মী খুঁজছে। আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) থেকেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)।
আবেদনের সময়সীমা: ০৭ মে থেকে ১৬ মে ২০২৬ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (BBA) পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল (AML) প্রবিধান এবং অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনায় ভালো জ্ঞান থাকা আবশ্যক।
বেতন ও সুযোগ-সুবিধা:
শিক্ষানবিশকাল: প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা।
স্থায়ীকরণের পর: সফলভাবে শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৪৫,০০০ টাকা হবে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এটি একটি ফুলটাইম (অফিস ভিত্তিক) চাকরি। নির্বাচিত প্রার্থীকে দেশের যেকোনো প্রান্তে ব্যাংকের শাখাগুলোতে পদায়ন করা হতে পারে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের (
জান্নাত/সকালবেলা