ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ-এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ওয়াকফের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন:
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
সাক্ষাৎ শেষে প্রশাসকের পক্ষ থেকে ওয়াকফ প্রশাসনের কার্যক্রমের বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
জান্নাত/সকালবেলা
|