অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোট যাত্রী: ৪৭,৮৫২ জন (সরকারি মাধ্যমে ৪,০৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৩,৭৮১ জন)।
ফ্লাইট বিবরণ: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২,৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬,৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮,৪৯৪ জন সৌদি আরব গেছেন।
কোটা: এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।
এখন পর্যন্ত সৌদি আরবে ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন। মৃতদের মধ্যে দুইজন নারী হজযাত্রী রয়েছেন।:
শুরু: গত ১৭ এপ্রিল ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অনুষ্ঠিত: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
ফিরতি ফ্লাইট: আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবে।
বর্তমানে ৬৬০টি এজেন্সির তত্ত্বাবধানে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। হজ অফিসের তথ্যমতে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজ পালন করবেন।
জান্নাত/সকালবেলা