নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার (৬ মে ২০২৬) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাতে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও জোরদার করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্টের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন:
আয়মান রাহাত: কেন্দ্রীয় কমিটির সদস্য।
আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন: চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব।
বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এই রাজনৈতিক দলের কার্যালয়ে মার্কিন কূটনীতিকের সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
জান্নাত/সকালবেলা