ভাঙ্গায় অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
ভাঙ্গায় অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-আজিমনগর-কালামৃধা আঞ্চলিক সড়কে দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম ফকির (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শাহ আলম আজিমনগর গ্রামের মৃত রব ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) আজিমনগর বাজার সংলগ্ন এলাকায় দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান দুর্ঘটনার কবলে পড়া শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন