মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষকদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২৬’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
পার্টনার (PARTNER) প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিশ্চিত করা। জয়পুরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং ৭০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
এ.আই.এল/সকালবেলা