বিধবা মহিলার ধান বাড়িতে তুলে দিলো ছাত্রদল

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
বিধবা মহিলার ধান বাড়িতে তুলে দিলো ছাত্রদল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উর্মিলা বৈদ্য নামে এক অসহায় বিধবা মহিলার জমি থেকে পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। 

বুধবার (৬ মে) উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তারাকান্দর বিলে গিয়ে ওই মহিলার এক বিঘা জমির ধান কেটে দেন।

উর্মিলা বৈদ্য কান্দি ইউনিয়নের তারাকান্দর গ্রামের মৃত প্রতাব চন্দ্র বৈদ্যের স্ত্রী। তিনি জানান, কয়েক দিন ধরে ধান পেকে থাকলেও কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছিলেন না। এই খবর পেয়ে ছাত্রদল এগিয়ে আসে এবং ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, বোরো মৌসুমে শ্রমিকের সংকটে কোনো অসহায় পরিবার ধান কাটতে না পারলে ছাত্রদল তাদের পাশে দাঁড়াবে।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন