তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউশী বাজার এলাকায় এ কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন মডেল কৃষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের হাইব্রিড ধান চাষ, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষককে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
ব্র্যাক সিডের সরিষাবাড়ী উপজেলার পরিবেশক এস এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএসও নূর মোহাম্মদ এবং কৃষিবিদ সাজেদুল ইসলাম।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের প্রশিক্ষণ তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছলতা আনতে সহায়ক হবে।
এ.আই.এল/সকালবেলা