নিয়ামতপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
নিয়ামতপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ রফিক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে হাজিনগর ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের পাকাটোলা গ্রামের মোহাম্মদ আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক অন্য শ্রমিকদের সঙ্গে মাঠে ধান কাটছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে আকস্মিক বজ্রপাত হলে তার পিঠের অংশ সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার ধান কাটার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বৃষ্টির মৌসুমে বজ্রপাতের আশঙ্কায় তারা কাজ করতে ভয় পাচ্ছেন। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন